সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৬ ফুটের মৃত বোতলনোজ ডলফিন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে প্রায় ৬ ফুট দীর্ঘ একটি মৃত বোতলনোজ ডলফিন। আজ শনিবার সকালে সৈকতের পূর্ব পাশে চর গঙ্গামতি এলাকায় জোয়ারের পানিতে ডলফিনটি ভেসে আসে। উদ্ধার হওয়া সামুদ্রিক প্রাণীটির লেজে দড়ি বাঁধা থাকায় এটি কোনো জালে আটকে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের এক সদস্য প্রথম ডলফিনটির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে বন বিভাগ, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এবং কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ডলফিনটি উদ্ধার করেন। দীর্ঘ সময় সাগরে ভেসে থাকায় ডলফিনটির শরীরের অধিকাংশ চামড়া উঠে গেছে এবং বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন দেখা গেছে।

পরিবেশকর্মীদের মতে, উদ্ধারকৃত ডলফিনটির লেজে দড়ি বাঁধা থাকায় বিষয়টি চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জীববৈচিত্র্য সংরক্ষণ সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, মাছ ধরার জালে আটকে কিংবা মানুষের নিষ্ঠুরতার শিকার হয়ে প্রাণীটির মৃত্যু হতে পারে। জনস্বাস্থ্যের ঝুঁকি ও পরিবেশ দূষণ এড়াতে ডলফিনটির মরদেহটি নির্ধারিত স্থানে মাটিচাপা দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বর্ষা মৌসুমে কুয়াকাটা উপকূলে প্রায়ই বিভিন্ন মৃত সামুদ্রিক প্রাণী ভেসে আসে। পরিসংখ্যানে দেখা গেছে, কুয়াকাটা উপকূলে ২০২৩ সালে ১৫টি, ২০২৪ সালে ১০টি, ২০২৫ সালে ১৭টি এবং চলতি ২০২৬ সালে এ পর্যন্ত ১৬টি মৃত ডলফিন ভেসে এসেছে। এছাড়া সম্প্রতি বিশাল আকৃতির চারটি তিমির মরদেহও এই সৈকতে উদ্ধার করা হয়েছে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী জানান, ট্রলার ও জেলেদের জালে আটকে শ্বাসরুদ্ধ হয়ে অথবা নৌযানের আঘাত ও রাসায়নিক দূষণে এসব সামুদ্রিক প্রাণীর মৃত্যু ঘটে থাকে। সমুদ্রের পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে এবং এই ধারা প্রতিরোধে দ্রুত সমন্বিত নজরদারি ও বৈজ্ঞানিক গবেষণা প্রয়োজন বলে মনে করছেন পরিবেশবাদীরা।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন