সর্বশেষ

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে আলোচনা চলমান থাকলেও এখনো সফরের নির্দিষ্ট দিনক্ষণ ঠিক হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আজ শনিবার সকালে সিলেটের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে। তবে সফরের দিন ও তারিখ এখনো চূড়ান্ত হয়নি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে এ সফর হওয়ার কোনো সম্ভাবনা নেই।

প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন বলেও জানান হুমায়ুন কবির। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আলাপকালে মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে বাংলাদেশের অংশ নেওয়া প্রয়োজন, সেখানে বাংলাদেশ যুক্ত হবে।

এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, চাহিদা রয়েছে বলেই আমেরিকা থেকে বোয়িং কেনা হচ্ছে। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও বোয়িং উড়োজাহাজ কেনা হতে পারে বলেও জানান তিনি।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন