সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে মাদক কারবারির বাড়িতে হামলা, এলাকা ছাড়ার আল্টিমেটাম

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর শহরের টেপাখোলা এলাকায় মাদক ব্যবসার অভিযোগে দুই ভাইয়ের বসতবাড়িতে ভাঙচুর চালিয়েছে উত্তেজিত জনতা। জুমার নামাজ শেষে স্থানীয়রা জড়ো হয়ে অভিযুক্ত মাদক কারবারিদের এলাকা ছাড়ার ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

ফরিদপুর শহরের টেপাখোলা বেড়িবাঁধ সংলগ্ন রিয়ো পেট্রোল পাম্পের পেছনে মাদক কারবারের অভিযোগে দুই ভাইয়ের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। অভিযুক্ত দুই ভাই হলেন স্থানীয় হালিম শেখের ছেলে বাবু (৩৪) ও লাবু (৩০)। দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজ শেষ হওয়ার পর স্থানীয় ক্ষুব্ধ জনতা জড়ো হয়ে অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর শুরু করেন। একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোতয়ালী থানার ২ নম্বর ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক পিএম মামুনুর রশীদ ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন। তবে পুলিশের উপস্থিতির মধ্যেই কয়েকজন উত্তেজিত ব্যক্তি ঘরের বেড়া ও আসবাবপত্র ভাঙচুর করেন। পরবর্তীতে পুলিশ কঠোর অবস্থান নিয়ে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনে এবং সেখান থেকে সরিয়ে দেয়।

স্থানীয়রা অভিযুক্ত বাবু ও লাবুকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এলাকা ছেড়ে চলে যাওয়ার আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন