সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে ডিবির মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ৭:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ সদর থানার পূর্ব মাকহাটি এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

মুন্সীগঞ্জ জেলায় মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলাজুড়ে বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি সফল অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টা ১০ মিনিটের দিকে ডিবির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম-এর নেতৃত্বে একটি চৌকস দল মুন্সীগঞ্জ থানার পূর্ব মাকহাটি এলাকার ঈদগাহ মোড়ে অবস্থান নেয়। সেখানে ‘মাসুদ ভ্যারাইটিজ স্টোর’-এর সামনে পাকা রাস্তার ওপর সন্দেহভাজনদের তল্লাশি করা হয়।

তল্লাশিকালে ৫৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার হন জসিম উদ্দিন বেপারী (৫৫) ও রিমন মল্লিক (২৮)। গ্রেপ্তারকৃত জসিম পূর্ব মাকহাটি এলাকার সাদেক মোল্লার বাড়ির ভাড়াটিয়া এবং রিমন একই এলাকার ওসমান গনি মল্লিকের ছেলে।

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন