সর্বশেষ

জাতীয়

৭ মাসে নিখোঁজ ১৫ হাজার ৭১৭ শিশু, উদ্ধার ১৩ হাজার ৬৭৯: পুলিশ হেডকোয়ার্টার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ২:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সারা দেশে ১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এ সময়ে ১৩ হাজার ৬৭৯ শিশুকে উদ্ধার করা হয়েছে বা তারা পরিবারের কাছে ফিরে এসেছে। এখনো নিখোঁজ রয়েছে ২ হাজার ৩৮ শিশু।

চলতি বছরের প্রথম সাত মাসে দেশে শিশু নিখোঁজের ঘটনায় হওয়া জিডির তথ্য প্রকাশ করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, বিভিন্ন গণমাধ্যমে বছরের প্রথম সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ হওয়ার খবর প্রকাশের পরিপ্রেক্ষিতে তারা এ তথ্য জানিয়েছে।

পুলিশ বলেছে, শুধু নিখোঁজের সংখ্যা প্রকাশ করা হলে ঘটনাগুলোর পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায় না। কারণ, ওই শিশুদের কতজন উদ্ধার হয়েছে বা পরিবারের কাছে ফিরে এসেছে, তা উল্লেখ না থাকলে জনমনে বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা থাকে।

পুলিশের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত শূন্য থেকে ৯ বছর বয়সী ৪৭৪ শিশুর নিখোঁজের ঘটনায় জিডি হয়েছে। এর মধ্যে ৪০৬ শিশুকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ৬৮ শিশু।

অন্যদিকে, ১০ থেকে ১৭ বছর বয়সী ১৫ হাজার ২৪৩ শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় জিডি হয়েছে। তাদের মধ্যে ১৩ হাজার ২৭৩ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ১ হাজার ৯৭০ জন। অর্থাৎ, সব বয়স মিলিয়ে নিখোঁজ শিশুদের প্রায় ১৩ শতাংশের সন্ধান এখনো পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ছোট শিশুদের ক্ষেত্রে অপরিচিত জায়গায় পরিবারের সঙ্গে গিয়ে পথ হারানো, নিজের ঠিকানা বলতে না পারা কিংবা একা বাড়ি ফেরার সময় অন্যত্র চলে যাওয়ার মতো কারণে নিখোঁজ হওয়ার ঘটনা বেশি ঘটে।

১০ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের নিখোঁজ হওয়ার পেছনে ভিন্ন ধরনের কারণ দেখা যায়। এর মধ্যে অভিমান, পড়াশোনার চাপ, পারিবারিক কলহ, বন্ধু বা সহপাঠীদের প্রভাব, স্বাধীনভাবে থাকার আকাঙ্ক্ষা এবং বিভিন্ন কারণে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার ঘটনা রয়েছে। এ ছাড়া অনৈতিক কাজে জড়িয়ে পড়ার পর লজ্জা বা ভয়ের কারণে বাড়িতে না ফেরার ঘটনাও ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, অনলাইন জিডি ব্যবস্থা চালুর পর নিখোঁজসংক্রান্ত জিডির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৩ সালে নিখোঁজের ঘটনায় জিডি হয়েছিল ১৭ হাজার ৮০৮টি। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ১৬ হাজার ৪১৪। আর ২০২৫ সালে নিখোঁজের ঘটনায় জিডি হয় ২২ হাজার ৫৫০টি।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন