সর্বশেষ

সারাদেশ

ঘিওর বাজারে অব্যবস্থাপনার দায়ে হুমায়ুন ট্রেডার্সকে জরিমানা

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জের ঘিওর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে ‘মেসার্স হুমায়ুন ট্রেডার্স’ নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটিকে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে ঘিওর বাজার পুকুরপাড় এলাকায় নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানকালে ভোক্তা অধিকার ও ব্যবসা পরিচালনার নিয়মনীতিতে চরম অব্যবস্থাপনার চিত্র উঠে আসে।

অভিযানটির নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম। এ সময় মেসার্স হুমায়ুন ট্রেডার্সের নানা অনিয়ম হাতেনাতে প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় এর স্বত্বাধিকারী মো. হুমায়ুন কবিরকে নগদ ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ঘিওর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই বাজার মনিটরিং ও সচেতনতামূলক অভিযানে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলাম এবং স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন