সর্বশেষ

সারাদেশ

বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরছেন তারা

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের চলমান কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সফল বৈঠকের পর চিকিৎসকরা এ সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়।

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের জেরে এই কর্মবিরতি শুরু হয়েছিল। নিরাপত্তা নিশ্চিত করাসহ ৪ দফা দাবিতে চিকিৎসকেরা এই কর্মবিরতি পালন করছিলেন।

এই আন্দোলনের জেরে হাসপাতালের জরুরি বিভাগ চালু থাকলেও অন্যান্য সব ধরণের সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তির শিকার হতে হয়।

উদ্ভূত পরিস্থিতি নিরসনে বৃহস্পতিবার দুপুরে মেডিকেল কলেজের অধ্যক্ষের কার্যালয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আন্দোলনরত চিকিৎসকদের মধ্যে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস দেওয়া হলে তারা কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন এবং পুনরায় কাজে যোগদানের ঘোষণা দেন।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন