সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় ৩টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবককে গ্রেপ্তার করল র‍্যাব

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় অভিযান চালিয়ে ৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র এবং ১১ রাউন্ড গুলিসহ আরিফুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার চৌবাড়িয়া এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়, চৌবাড়িয়া এলাকায় এক সশস্ত্র যুবক অবস্থান করছে এমন খবর পেয়ে তারা দ্রুত ব্যবস্থা নেন। ভোর সাড়ে ৫টার দিকে সন্দেহভাজন স্থানে ঘেরাও করে তাকে আটক করা হয়।

আটকের পর আরিফুল ইসলামকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি দেশীয় ওয়ান শুটার গান এবং ১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আরিফুল সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের মো. জয়নাল সরদারের ছেলে।

সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েণ উদ্দীন মুহাম্মদ যিয়াদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন