সর্বশেষ

সারাদেশ

মোংলায় গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তারে পরিবেশ প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় র‍্যাব-৬-এর এক বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গোপাল সরকারকে আটক করা হয়েছে। বিপুল পরিমাণ এই মাদক উদ্ধারের ঘটনায় মাদকবিরোধী কঠোর অবস্থানের কথা জানিয়ে ফেসবুকে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা উপজেলার দিগরাজ বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায় র‍্যাব। এ সময় গাঁজার একটি বড় চালানসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয় মাদক কারবারি গোপাল সরকারকে। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী আরও এক সহযোগীকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত গোপাল সরকার মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের কাইনমারী এলাকার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে মোংলা ও বাগেরহাটের বিভিন্ন এলাকায় ডিলারদের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে মাদক সরবরাহ করে আসছিল বলে নিশ্চিত করেছে র‍্যাব-৬।

এদিকে মোংলায় এত বড় মাদকের চালান জব্দের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী তাঁর বার্তায় উল্লেখ করেন, মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এই চক্রের পেছনে থাকা মূল হোতা ও অন্যান্য সহযোগীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে কাজ চলছে বলেও জানান তিনি।

১৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন