সর্বশেষ

সারাদেশ

জয়পুরহাটে বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ’ সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্য দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ২০২৬-২৭ সালকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করা হয়েছে। এরই অংশ হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জয়পুরহাটে জমকালো আয়োজনে উদ্বোধন করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার।

সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন চত্বরে বর্ণিল বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া। এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহাইমেনা শারমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।

উদ্বোধনী আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে একাডেমির স্থানীয় শিল্পীরা জাতীয় কবির কালজয়ী কবিতা আবৃত্তির পাশাপাশি একক ও সমবেত কণ্ঠে নজরুল সঙ্গীত এবং আকর্ষণীয় নৃত্য পরিবেশন করেন।

উল্লেখ্য, জাতীয় কবির সৃষ্টি ও সাহিত্যকর্ম সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত বছরব্যাপী দেশজুড়ে 'নজরুল বর্ষ' পালনের সিদ্ধান্ত নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। দেশব্যাপী সব শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রতিযোগিতা পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন