সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বর্ণাঢ্য আনন্দ পদযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে সংগঠনটির নেতাকর্মীরা এই দিনটি উদযাপন করেন।

সোমবার বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য আনন্দ পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুর গেটে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ জিলহজ খানের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বাঁধন এজাজসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক এবং সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ। এছাড়া ছাত্র অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের স্থানীয় শীর্ষ নেতারাও কর্মসূচিতে যোগ দেন।

আলোচনা সভায় বক্তারা যুব অধিকার পরিষদের বিগত ছয় বছরের সংগ্রাম ও আন্দোলনের ইতিহাস স্মরণ করেন। দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে তরুণ ও যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন