সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ১২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির বহুপ্রতীক্ষিত নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার দুপুরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভবনের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্যবৃন্দ।

গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতি চত্বরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন ভবনের ফলক উন্মোচন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।

জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ সামছুল হক, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ আলম সেলিম।

অনুষ্ঠানে সেলিমুজ্জামান মোল্লা বলেন, একজন বিচারক ও আইনজীবী চাইলে সমাজে সহজেই ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারেন। বিগত সরকারের আমলের সমালোচনা করে তিনি বলেন, ৫ আগস্টের ঐতিহাসিক পরিবর্তনের পর দেশের বিচারক ও আইনজীবীরা এখন সম্পূর্ণ স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছেন।

সংসদ সদস্য ডা. কে এম বাবর তাঁর বক্তব্যে বলেন, গোপালগঞ্জে দীর্ঘদিন ধরে উন্নয়নের নানা ঘাটতি ছিল। আইনজীবীদের বসার সুনির্দিষ্ট কোনো ভালো ব্যবস্থা ছিল না। এই নতুন ভবন নির্মাণের মাধ্যমে আইনজীবীদের দীর্ঘদিনের আবাসন সমস্যার স্থায়ী সমাধান হবে।

অপর সংসদ সদস্য এস এম জিলানী বলেন, অতীতে অনেক মিথ্যা মামলায় হাজিরা দিতে এই আদালতে এসে আইনজীবীদের বসার কষ্ট তিনি নিজের চোখে দেখেছেন। পূর্ববর্তী সরকার যা করতে পারেনি, বর্তমান নেতৃত্ব তা বাস্তবায়ন করছে। নবনির্মিত এই আধুনিক ভবনটি আইনজীবীদের পেশাগত কার্যক্রমকে আরও গতিশীল ও সুষ্ঠু করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন