সর্বশেষ

সারাদেশ

ওড়াকান্দি মন্দিরে মতুয়া নিশান স্থাপন: গোপালগঞ্জে মতুয়া মহাসভা

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের শ্রীধাম ওড়াকান্দির শ্রীশ্রী গুরুচাঁদ ও মাতা সত্যভামা মন্দিরের চূড়ায় ঐতিহ্যবাহী মতুয়া নিশান প্রতিস্থাপনের লক্ষ্যে এক বিশেষ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ শহরের একটি মিলনায়তনে আয়োজিত এই সভায় দেশের শীর্ষস্থানীয় মতুয়া নেতৃবৃন্দ ও ভক্তরা অংশ নেন। সভায় মন্দিরের ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব বজায় রেখে দ্রুত এই কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়।

শ্রীধাম ওড়াকান্দি মতুয়া নিশান প্রতিষ্ঠাপন কর্মসূচি বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত এই প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের উত্তরসূরী মহা-মতুয়াচার্য্য শ্রী সম্পদ ঠাকুর। সাতপাড় শ্রীশ্রী হরিচাঁদ-গুরুচাঁদ সর্বজনীন কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি মতুয়া পরিমল বিশ্বাসের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা মতুয়া সম্প্রদায়ের ধর্মীয় ঐতিহ্য ও আদর্শের সঙ্গে এই বিশেষ নিশানের গভীর সম্পর্কের কথা তুলে ধরেন। তারা বলেন, শ্রীধাম ওড়াকান্দির ধর্মীয় ও ঐতিহাসিক তাৎপর্য মাথায় রেখে মন্দিরের চূড়ায় সাদা রঙের ত্রিকোণাকৃতি মতুয়া নিশান স্থাপন করা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ব মতুয়া পরিষদের সভাপতি সুধাংশু শেখর মালাকার, সুপ্রীম কোর্টের আইনজীবী কালীপদ মৃধা, গোপালগঞ্জ শ্রীশ্রী হরিচাঁদ গুরুচাঁদ সেবাসংঘের প্রতিষ্ঠাতা সুবল চন্দ্র রায় এবং বাংলাদেশ চ্যাপ্টারের সমন্বয়ক মতুয়া রতন মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত ভক্ত ও অনুসারীরা ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন যে, এই নিশান স্থাপনের মাধ্যমে বিশ্বব্যাপী মতুয়াদের ভ্রাতৃত্ব ও ধর্মীয় চেতনা আরও সুদৃঢ় হবে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন