সর্বশেষ

সারাদেশ

বগুড়ায় শিশুকে কুপিয়ে হত্যা, গণপিটুনির পর যুবক আটক

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ১১:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়ার নন্দীগ্রামে খেলার সময় ৭ বছরের এক নিষ্পাপ শিশু কন্যাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হৃদয়বিদারক এই ঘটনায় স্থানীয় জনতা এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

নিহত শিশুর নাম আমেনা খাতুন (৭)। সে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পাঠান গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। অন্যদিকে আটক যুবকের নাম আবু হোসাইন (৩৫), যিনি একই এলাকার আব্দুর রশিদের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার বিকেলে বাড়ির বাইরে খেলাধুলা করছিল শিশু আমেনা। ওই সময় তাকে দেখে হঠাৎ উত্তেজিত হয়ে ওঠেন অভিযুক্ত আবু হোসাইন। একপর্যায়ে ধারালো দা দিয়ে শিশুটিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন তিনি। এরপর লাঠি দিয়েও শিশুটিকে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই বর্বরোচিত হত্যাকাণ্ডের পর ক্ষুব্ধ এলাকাবাসী ধাওয়া করে অভিযুক্ত আবু হোসাইনকে আটক করে গণপিটুনি দেয়। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং অভিযুক্ত যুবককে নিজেদের হেফাজতে নেয়।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, আটক যুবক মানসিকভাবে সুস্থ কি না, তা পরীক্ষা করা হবে। চিকিৎসার জন্য তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় থানায় হত্যা মামলা রেকর্ড করার প্রক্রিয়া চলছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন