সর্বশেষ

সারাদেশ

হাবিবুর রশিদের নেতৃত্বে নারায়ণগঞ্জের উন্নয়নের আশা সোহাগের

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ৮:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি ও সমন্বয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), বাংলাদেশ ফ্লাওয়ার মিল অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সোহাগ।

এক অভিনন্দন বার্তায় আলহাজ্ব মোহাম্মদ সোহাগ বলেন, নারায়ণগঞ্জ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক জেলা। এ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের অভিজ্ঞতা ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।

মোহাম্মদ সোহাগ বলেন, নারায়ণগঞ্জের ব্যবসা-বাণিজ্য, শিল্পখাত, যোগাযোগব্যবস্থা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী কার্যকর ভূমিকা রাখবেন—এটাই প্রত্যাশা।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের অর্থনৈতিক ও শিল্প সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন। এ ক্ষেত্রে প্রতিমন্ত্রীর দায়িত্বশীল ভূমিকা জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অভিনন্দন বার্তায় আলহাজ্ব মোহাম্মদ সোহাগ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন। পাশাপাশি তাঁর নেতৃত্বে নারায়ণগঞ্জবাসীর কল্যাণে আরও উন্নয়নমূলক ও জনবান্ধব কার্যক্রম বাস্তবায়িত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন