সর্বশেষ

জাতীয়

কপ-৩১-এ যোগ দিতে নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি আরবের জেদ্দায় ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।

জেদ্দায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত ২৩তম ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার বৈঠক হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তাঁরা।

আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়েও বৈঠকে মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা। পাশাপাশি পারস্পরিক স্বার্থের বিষয়গুলোতে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।

বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অবস্থায় সন্তোষ প্রকাশ করেন উভয় পক্ষের প্রতিনিধিরা। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, কূটনীতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে অভিন্ন আগ্রহের কথা তুলে ধরা হয়।

বৈঠকে দুই দেশের সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীকে জানান, আসন্ন কপ-৩১ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন।

জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১ তুরস্কে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, অভিযোজন, অর্থায়নসহ বৈশ্বিক জলবায়ু ইস্যুতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আলোচনা করবেন।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন