সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা উদযাপন নিয়ে প্রস্তুতি সভা

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ১২:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি জোরদার করা হচ্ছে। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ৩১ আগস্ট সারা দেশের মতো মুন্সীগঞ্জেও একযোগে এই প্রতিযোগিতার জমকালো উদ্বোধন হতে যাচ্ছে।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা উদযাপন উপলক্ষ্যে জেলা কমিটির এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে এ সভায় প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, আগামী ৩১ আগস্ট সকাল ১০টায় দেশব্যাপী একযোগে সকল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরপর আগামী ২ সেপ্টেম্বর থেকে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে মূল প্রতিযোগিতা শুরু হবে।

প্রস্তুতি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরিফ উল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরান হোসেন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা শিক্ষা অফিসার ও জেলা কালচারাল অফিসারসহ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা আলোচনায় অংশ নেন। অন্যান্য উপজেলার নির্বাহী কর্মকর্তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশ এবং সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতাটি সম্পন্ন করতে তিনি সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন