সর্বশেষ

সারাদেশ

কুমিল্লায় ৩ সাংবাদিকের ওপর হামলা: ফুঁসছে সাংবাদিক সমাজ

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ৪:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় পেশাগত দায়িত্ব পালনকালে তিন টেলিভিশন সাংবাদিকের ওপর বর্বর হামলার ঘটনা ঘটেছে। এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। ঘটনার পর জড়িত অভিযুক্তকে আইনের আওতায় আনতে সাঁড়াশি অভিযানে নেমেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুরের মিস্ত্রীপুকুর পাড় এলাকায়। হামলার শিকার সাংবাদিকরা হলেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি তানভীর দীপু এবং স্টার নিউজের কুমিল্লা ব্যুরো ইনচার্জ আবদুল্লাহ আল মারুফ। এ সময় তাদের সঙ্গে যমুনা টিভির কুমিল্লা ব্যুরো চীফ রফিকুল ইসলাম চৌধুরী খোকন উপস্থিত থাকলেও তিনি কোনোমতে রক্ষা পান।

ভুক্তভোগী সাংবাদিক তানভীর দীপু জানান, লালমাইয়ের দিকে সংবাদ সংগ্রহের জন্য যাওয়ার পথে পদুয়ার বাজার মোড়ে তীব্র যানজট দেখতে পান তারা। বিকল্প হিসেবে উত্তর রামপুর বিদ্যুৎ অফিসের সামনের সড়ক দিয়ে মহাসড়কে ওঠার চেষ্টা করলে সেখানে স্থানীয়দের তৈরি করা একটি লোহার বেরিকেডের কারণে তীব্র যানজট চোখে পড়ে। তখন মানবিক কারণে তারা গাড়ি থেকে নেমে যানজট নিরসনে লোহার বেরিকেডটি তুলে দিয়ে গাড়ি চলাচলের সুযোগ করে দিচ্ছিলেন।

এই পরোপকারী কাজের মাঝেই স্থানীয় শাওন নামের এক উগ্র যুবক ঘটনাস্থলে এসে সাংবাদিকদের সঙ্গে অযথা বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে সে তানভীর দীপুকে ধাক্কা দেয়। সহকর্মী আবদুল্লাহ আল মারুফ পরিস্থিতি শান্ত করতে এগিয়ে এলে ওই যুবক আরও সহিংস হয়ে ওঠে এবং রড নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। সে অতর্কিতে মারুফের ঘাড়ে রডের তীব্র আঘাত করলে মারুফ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

এই বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এবং কুমিল্লা প্রেসক্লাব। ঘটনার প্রতিবাদে কুমিল্লা প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সভা ও মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। এদিকে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হাসান জানিয়েছেন, এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্ত হামলাকারীকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন