সর্বশেষ

সারাদেশ

মোংলায় বৃক্ষরোপণ করে নিজেই মোনাজাত করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। বুধবার সকালে মোংলা সরকারি কলেজ চত্বরে চারা রোপণের পর তিনি নিজেই মোনাজাত পরিচালনা করেন। আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী।

মোংলা সরকারি কলেজ চত্বরে চারা রোপণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করা হয়। গাছ লাগানোর পর প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নিজেই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং রোপণকৃত চারার সঠিক পরিচর্যার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ কে এম রব্বানী এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

কলেজ চত্বর ছাড়াও প্রতিমন্ত্রী পৌর পানি সরবরাহ প্রকল্পের পুকুর পাড়, সরকারি টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজ, মোংলা উচ্চ বালিকা বিদ্যালয় এবং সেন্ট পলস উচ্চ বিদ্যালয় চত্বরেও চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ শেষে প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম সাংবাদিকদের জানান, সরকার আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর অংশ হিসেবে চলতি বছরেই প্রায় সাড়ে ৫ কোটি গাছ লাগানো হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এসব গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন