সর্বশেষ

সারাদেশ

সিলেট ও সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী ও আনসার সদস্যসহ নিহত ৪

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ৬:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেট ও সুনামগঞ্জের পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় এক মাদরাসাছাত্রী ও এক আনসার সদস্যসহ চারজন নিহত হয়েছেন। সোমবার সকাল থেকে দুপুরের মধ্যে সিলেট-তামাবিল মহাসড়ক এবং সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে এসব দুর্ঘটনা ঘটে। এই পৃথক চার দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৩ জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল গ্যাস ফিল্ড এলাকায় একটি যাত্রীবাহী গেইটলক বাস বিপরীতমুখী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ঢাকার যাত্রাবাড়ী এলাকার মাদরাসাছাত্রী নুসরাত তাসনিমের (১৫) মৃত্যু হয়। এই ঘটনায় গুরুতর আহত আরও তিনজনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর কিছুক্ষণ পর দুপুর দেড়টার দিকে জৈন্তাপুর উপজেলার তামাবিল হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। সেখানে দ্রুতগতির একটি হাইড্রলিক ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিলে আরোহী হাসান মিয়া গুলাল (৩৫) গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত হাসান গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

এদিকে, সকাল ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জের ডাবর পয়েন্ট এলাকায় দূরপাল্লার বাসের ধাক্কায় মো. উজ্জ্বল হোসেন (২৫) নামে এক আনসার সদস্য নিহত হন। তিনি মোটরসাইকেলযোগে মৌলভীবাজারে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। নিহত উজ্জ্বল জামালগঞ্জের বাসিন্দা এবং গাজীপুরে আনসার বাহিনীতে কর্মরত ছিলেন।

অন্য একটি ঘটনায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের জানিগাঁও এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এক নারী নিহত হন এবং অন্তত ২০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালান। পুলিশ জানায়, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।

২৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০