সর্বশেষ

সারাদেশ

মুমূর্ষু প্রসূতির জীবন বাঁচাতে রক্ত দিলেন ফরিদপুরের চিকিৎসক ও নার্সরা

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ৫:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি হওয়া এক মুমূর্ষু প্রসূতি মায়ের জীবন বাঁচাতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন চিকিৎসক ও নার্সরা। রাজবাড়ীর গোয়ালন্দ থেকে আসা ওই রোগীর সিজারিয়ান অপারেশনের জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হলে তারা নিজেরাই রক্ত দিয়ে মা ও নবজাতকের প্রাণ বাঁচান। এই মানবিক উদ্যোগে এলাকায় প্রশংসার ঝড় উঠেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া গ্রামের বাসিন্দা সিদ্দিক মন্ডলের স্ত্রী সেলিনা আক্তারকে মুমূর্ষু অবস্থায় ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সিজারিয়ান এই রোগীর জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন দেখা দিলে রক্ত সংকটের কারণে পরিবারটি চরম বিপাকে পড়ে। এ সময় কোনো উপায় না দেখে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা নিজেরাই রক্ত দিতে এগিয়ে আসেন।

তাৎক্ষণিকভাবে তারা নিজেদের শরীর থেকে মোট ৫ ব্যাগ রক্ত সংগ্রহ করে রোগীর অস্ত্রোপচারের ব্যবস্থা করেন। এই সময়োচিত ও মানবিক পদক্ষেপের ফলে মা ও নবজাতক উভয়ই সুস্থ ও নিরাপদ রয়েছেন। চিকিৎসকদের এমন মহানুভবতায় আবেগাপ্লুত হয়ে পড়েন রোগীর স্বজনরা।

এই মানবিক অস্ত্রোপচারে নেতৃত্ব দেন বিশিষ্ট গাইনি বিশেষজ্ঞ ডা. পল্লবী। রক্তের সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন হাসপাতালের প্যাথলজি ইনচার্জ মোহাম্মদ আলী। সফল এই অস্ত্রোপচারের পর চিকিৎসক ও নার্সদের এই ভূমিকা স্থানীয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

এ বিষয়ে ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, চিকিৎসক ও নার্সদের স্বতঃস্ফূর্তভাবে রক্তদানের এই মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এটি চিকিৎসা পেশার মহৎ ও ইতিবাচক দিকটিকে আবারও সামনে নিয়ে এসেছে এবং এটি অন্য সবার জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন