সর্বশেষ

সারাদেশ

মোংলায় পানির সংকট দূর করতে প্রতিটি ঘরে ট্যাংক দেয়া হবে: প্রতিমন্ত্রী

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ১২:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
উপকূলীয় অঞ্চলে তীব্র সুপেয় পানির সংকট নিরসনে মোংলার তিন শতাধিক পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন। দুর্যোগপ্রবণ এ এলাকার মানুষের পানির কষ্ট দূর করতে সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মোংলার উদ্যোগে রবিবার সকালে দিগরাজ এলাকার বুড়িরডাঙ্গা ইউনিয়নসহ বেশ কয়েকটি ইউনিয়নে পানির ট্যাংক বিতরণ করা হয়। পরবর্তী সময়ে উপজেলা পরিষদ চত্বরে চিলা, চাঁদপাই, সোনাইলতলা, মিঠাখালী ও সুন্দরবন ইউনিয়নের বাসিন্দাদের হাতেও এই ট্যাংক তুলে দেওয়া হয়।

ট্যাংক বিতরণ অনুষ্ঠানে পরিবেশ প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, মোংলাসহ উপকূলীয় এলাকায় লবণাক্ততার কারণে তীব্র খাবার পানির সংকট রয়েছে। এই সমস্যা দূর করতে এবং বৃষ্টির পানি সংরক্ষণ করতে সরকারি উদ্যোগে প্রতিটি ঘরে ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, কেবল ট্যাংক বিতরণই নয়, পানির প্রাকৃতিক উৎস বাড়াতে এলাকার সরকারি পুকুরগুলো পুনরায় খনন করার উদ্যোগ নেওয়া হয়েছে। উপকূলের মানুষ যেন সুপেয় পানির কষ্ট থেকে মুক্তি পায়, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখবে সরকার।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সোহান আহম্মেদ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন