সর্বশেষ

জাতীয়

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় শূন্য হলো ঠাকুরগাঁও-১ আসন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২২ আগস্ট, ২০২৬ ৭:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য পদ হারিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধানের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী আসনটি শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ সচিবালয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। আসনটি থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় সংবিধান অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা-৩, ঠাকুরগাঁও-১ থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছেন। এ কারণে সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী কার্যভার গ্রহণের তারিখ থেকে আসনটি শূন্য হয়েছে।

প্রজ্ঞাপনটি অবিলম্বে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রজ্ঞাপনের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয়, বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন