সর্বশেষ

জাতীয়

কলকাতায় সাত বাংলাদেশির মরদেহ দেশে ফেরত শনিবার

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ৫:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
কলকাতার নিউমার্কেট চত্বরে ‘শিখা ইন’ আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত নয়জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহতদের মধ্যে সাতজন বাংলাদেশি নাগরিক। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার (২২ আগস্ট) তাঁদের মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশন।

গত বুধবার ভোরে কলকাতার নিউমার্কেট এলাকার ১৫ বি মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাত বাংলাদেশি ও দুই ভারতীয় নাগরিক নিহত হন।

গতকাল বৃহস্পতিবার কলকাতার মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ মর্গে নিহত নয়জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়। দুই ভারতীয় নাগরিকের মরদেহ ময়নাতদন্তের পর তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে সাত বাংলাদেশির মরদেহ এখনো কলকাতার মেডিকেল কলেজ ও হাসপাতালে সংরক্ষিত রয়েছে।

কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশন সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে শনিবার বাংলাদেশি নাগরিকদের মরদেহ দেশে পাঠানো হতে পারে। ভারত থেকে মরদেহ বাংলাদেশে আনার খরচ বাংলাদেশ সরকার বহন করবে।

সাতক্ষীরার বাসিন্দাদের মরদেহ ঘোজাডাঙ্গা–ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হবে। অন্যদের মরদেহ গেদে–দর্শনা সীমান্ত দিয়ে দেশে পাঠানোর কথা রয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। তবে হোটেলটির মালিক বীরেশ্বর মিত্র এখনো পলাতক। তাঁকে গ্রেপ্তারে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

প্রাথমিক তদন্তে হোটেলটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়মের তথ্য পাওয়া গেছে। কলকাতা পুলিশ ও দমকল বিভাগের প্রাথমিক তদন্ত অনুযায়ী, হোটেলটির কোনো ফায়ার লাইসেন্স ছিল না। দীর্ঘদিন ধরে সেখানে অগ্নিনিরাপত্তা অডিটও করা হয়নি।

এ ছাড়া জরুরি পরিস্থিতিতে বের হওয়ার জন্য থাকা একটি পথ দেওয়াল তুলে বন্ধ করে দেওয়া হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। ফলে অগ্নিকাণ্ডের সময় হোটেলটির নিরাপত্তাব্যবস্থা ও জরুরি বহির্গমন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন