সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা নিয়ে বিশেষ মতবিনিময় সভা

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ২:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি তৃণমূল পর্যায়ে নজরুল সংস্কৃতির চর্চা ও বিকাশের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, দেশের প্রতিটি বিদ্যালয়ে যেন নিয়মিত কবি নজরুলের সাহিত্য ও সংস্কৃতির চর্চা করা হয়। জাতীয় কবির উদার ও মধ্যপন্থী চিন্তা-চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

উপদেষ্টা আরও উল্লেখ করেন, নতুন প্রতিভাবান ও সম্ভাবনাময় শিশু-কিশোরদের রাষ্ট্রীয় এবং সামাজিকভাবে পৃষ্ঠপোষকতা করা প্রয়োজন। দেশের সাংস্কৃতিক খাতকে আরও বেগবান করতে তিনি স্থানীয় প্রশাসনসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সাথে শিল্পকলা একাডেমিগুলোতে নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম সচল রাখার ওপর তাগিদ দেন তিনি।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ূন কবির সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান এবং জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ। বক্তারা ময়মনসিংহ অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে কাজে লাগিয়ে আসন্ন প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ অর্জনের আশাবাদ ব্যক্ত করেন।

পরবর্তীতে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে বিভাগের চার জেলা প্রশাসক, জেলা তথ্য কর্মকর্তা এবং আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তাদের সাথে আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

১৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০