সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির কোটি টাকার জাল ও গাঁজা জব্দ

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ৯:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল এবং গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব অবৈধ মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় পৌনে ছয় কোটি টাকা বলে জানা গেছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এই জোরালো তৎপরতা চোরাকারবারিদের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের চিলমারী চরের পদ্মা নদী এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। স্পিডবোট ও দেশীয় নৌকার সাহায্যে পরিচালিত এই অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ কারেন্ট ও চায়না জাল জব্দ করা হয়।

উদ্ধারকৃত জালের পরিমাপ করে দেখা যায়, সেখানে ৫ হাজার ৫০ কেজি ভারতীয় কারেন্ট জাল এবং ৪ হাজার ৮৪৫ কেজি চায়না দুয়ারি জাল রয়েছে। মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত এসব জালের আনুমানিক মূল্য ৫ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা নির্ধারণ করা হয়, যা পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে, মেহেরপুরের গাংনী সীমান্তের রংমহল এলাকায় অপর এক অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার সংলগ্ন বাংলাদেশ অভ্যন্তর থেকে মালিকবিহীন অবস্থায় এই মাদক জব্দ করে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫২ হাজার ৫০০ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ ও মাদক কারবার বন্ধে বিজিবির এই ধরনের চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন