সর্বশেষ

সারাদেশ

খুলনায় কাশিয়ানী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ডিবির হাতে গ্রেফতার

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ৯:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। খুলনার বয়রা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতা ও অর্থ আত্মসাতের একাধিক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দিবাগত রাতে গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল খুলনার বয়রা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় আত্মগোপনে থাকা সাবেক এই জনপ্রতিনিধিকে আইনের আওতায় আনা হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান এই গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃত খাজা নেওয়াজের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় নাশকতা ও দেওয়ানি আইনের অধীনে একাধিক চেক ডিজঅনারের মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পুলিশি নজরদারি এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন।

গ্রেফতারের পর রাতেই খাজা নেওয়াজকে গোপালগঞ্জে নিয়ে আসা হয়। আজ রবিবার সকালে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে থানা প্রশাসন।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন