সর্বশেষ

সারাদেশ

সিলেটে ট্রিপল মার্ডার: সন্দেহভাজন বাবুল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ১২:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেট মহানগরের রায়নগর রাজবাড়ি এলাকায় একই বাসা থেকে স্বামী-স্ত্রী ও এক গৃহপরিচারিকার মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে বাবুল নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর।
মিতালি ১১১ নম্বর বাসায় নিহত স্বামী-স্ত্রী

সিলেট মহানগরের রায়নগর রাজবাড়ি এলাকার মিতালি ১১১ নম্বর বাসায় বুধবার সকালে তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ওই বাসার বাসিন্দা আব্দুস সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া এবং গৃহপরিচারিকা তাহমিনা।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক নয়টার দিকে ওই বাসা থেকে চিৎকারের শব্দ শোনা যায়। পরে সকাল ১০টার দিকে বাসায় রঙের কাজ করতে আসা এক মিস্ত্রি দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। এ সময় পাশের ভবনের এক বাসিন্দা দেখতে পান, বাসার দরজার নিচ দিয়ে রক্ত বারান্দায় গড়িয়ে বের হচ্ছে।

বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন সেখানে জড়ো হন এবং পুলিশকে খবর দেওয়া হয়। পরে কোতোয়ালী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তিনজনের মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বাসার একটি কক্ষে আব্দুস সাত্তারের এবং অন্য একটি কক্ষে সুরাইয়া ও তাহমিনার রক্তাক্ত মরদেহ পড়ে ছিল। বাসার দক্ষিণ পাশের একটি দরজা দিয়ে হামলাকারীরা বের হয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ওই দরজা দিয়ে নিচে নামার পথেও রক্তের দাগ পাওয়া গেছে।

পরে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

এদিকে বাবুলকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ। মিতালি ১১১ নম্বর বাসার কাছাকাছি একটি ঝোপঝাড়ে অস্ত্রটি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমও তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন