সর্বশেষ

সারাদেশ

মাদকের সঙ্গে আপস নয়, পুলিশ সদস্যদেরও হবে ডোপ টেস্ট: খুলনা ডিআইজি

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ১০:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক গ্রহণের অভিযোগ পাওয়া গেলে ডোপ টেস্টের মাধ্যমে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। নড়াইলে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। পুলিশের ভাবমূর্তি রক্ষায় এবং মাদক নিয়ন্ত্রণে বাহিনীতে এই শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে মত বিনিময় সভা

বুধবার দুপুরে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান এ মন্তব্য করেন। তিনি বলেন, মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে এবং এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

ডিআইজি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, কেবল মাদক সেবনই নয়, কোনো পুলিশ সদস্য যদি মাদক ব্যবসার সঙ্গে কোনোভাবে জড়িত থাকেন বা মাদক কারবারিদের প্রশ্রয় দেন, তবে তাঁর বিরুদ্ধেও কঠোরতম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি।

সভায় নড়াইলের আইনশৃঙ্খলার প্রশংসা করে তিনি আরও জানান, জেলায় চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে। বিশেষ করে, নড়াইলে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত তদন্ত শেষ করে মাত্র ১১ কার্যদিবসের মধ্যে আদালতে চার্জশিট জমা দেওয়ায় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

পুলিশ বাহিনীর কার্যক্রমকে আরও গতিশীল ও ত্রুটিমুক্ত করতে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন ডিআইজি। উক্ত মতবিনিময় সভায় নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলুসহ স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিরা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন মতামত তুলে ধরেন।

এ সময় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন