সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় তীব্র শ্রমিক অসন্তোষ, দেশজুড়ে অবরোধের হুঁশিয়ারি

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ৮:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে চাকরি স্থায়ীকরণ ও আউটসোর্সিং প্রথা বাতিলের দাবিতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচিতে উত্তাল হয়ে উঠেছে এলাকা। দীর্ঘদিন ধরে নিয়োজিত মাঠপর্যায়ের কর্মীরা শ্রম আইন অনুযায়ী ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে এই আন্দোলন করছেন। দাবি পূরণ না হলে সারা দেশে সর্বাত্মক সড়ক অবরোধের মতো কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শ্রমিক নেতারা।
কুষ্টিয়ায় তীব্র শ্রমিক অসন্তোষ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গায় অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটিবি) কার্যালয়ের সামনে ‘বিএটিবি ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফ শ্রমিক কল্যাণ ইউনিয়ন’-এর ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আন্দোলনকারীরা দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে মাঠপর্যায়ে স্থায়ী প্রকৃতির কাজে নিয়োজিত থাকা সত্ত্বেও তাঁদের চাকরি স্থায়ীকরণ না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

শ্রমিক নেতাদের অভিযোগ, তামাকচাষি নির্বাচন, চুক্তি সম্পাদন, সার ও বীজ বিতরণ এবং তথ্যপ্রযুক্তি ভিত্তিক অ্যাপস পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁরা সফলভাবে পালন করে আসছেন। অথচ কোম্পানি অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে এসব কাজ ঠিকাদারি ও আউটসোর্সিং ব্যবস্থার অধীনে নিয়ে এসে তাঁদের চাকরির ন্যূনতম নিরাপত্তা কেড়ে নিয়েছে। একই সঙ্গে শ্রম আইন অনুযায়ী লভ্যাংশ থেকেও তাঁদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।

আন্দোলনের অংশ হিসেবে ইতিমধ্যে কয়েক দফায় কর্মবিরতি পালন করেছেন কর্মীরা। চলমান ১০ দিনের পূর্ণাঙ্গ কর্মবিরতির মধ্যেও বিএটিবি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ শ্রমিকেরা এখন দেশের আটটি রিজিয়নে একযোগে কঠোর অবরোধ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।

বিক্ষোভকারীরা জানান, আন্দোলন দমন করতে ইতিমধ্যে ২০ জন শীর্ষ স্থানীয় শ্রমিক নেতাকে অন্যায়ভাবে দূরবর্তী স্থানে বদলি করা হয়েছে এবং ৩৮ জন কর্মীর বিরুদ্ধে জিডি করে হয়রানি করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান সব অভিযোগ অস্বীকার করে দাবি করেছে যে, প্রচলিত আইন অনুযায়ী শ্রমিকদের সব পাওনা নিয়মিত পরিশোধ করা হচ্ছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন