সর্বশেষ

সারাদেশ

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা পেলেন ৬ শতাধিক মানুষ

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
রাঙামাটিতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার রাঙামাটি সেনা রিজিয়ন ও সিএমএইচের যৌথ উদ্যোগে সদর হাসপাতালে অনুষ্ঠিত এই ক্যাম্পেইন থেকে প্রায় ছয় শতাধিক দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

পার্বত্য চট্টগ্রামের দুর্গম ভৌগোলিক অবস্থান এবং যাতায়াত ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে স্থানীয় প্রান্তিক মানুষ প্রায়শই উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন। এই বিষয়টি বিবেচনা করে রাঙামাটি সদর হাসপাতালে সকাল থেকেই শুরু হয় বিশেষ এই চিকিৎসা সেবা কার্যক্রম। দিনব্যাপী এই ক্যাম্পে রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

দুপুরে মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিদর্শনে আসেন রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত। পরিদর্শনকালে তিনি চিকিৎসা নিতে আসা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সাথে কথা বলেন এবং তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন। চিকিৎসকদের সাথেও তিনি ক্যাম্পের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটির সিভিল সার্জন ডা. নুয়েন খীসা, রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শওকত আকবর খান সহ সেনা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শন শেষে জোন কমান্ডার বলেন, পাহাড়ি এলাকার মানুষের সেবায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাশে রয়েছে। এই ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড স্থানীয় জনগণের কল্যাণে সেনাবাহিনীর চলমান প্রতিশ্রুতিরই অংশ। এ ধরনের উদ্যোগের ফলে স্থানীয় জনগণের সাথে সেনাবাহিনীর পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০