সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সভা অনুষ্ঠিত

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ১২:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির এক গুরুত্বপূর্ণ সভা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী। এই সভায় নবীন ক্রিকেটারদের উন্নয়নে দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে নানা সিদ্ধান্ত নেওয়া হয়।

রবিবার (৯ আগস্ট) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুবায়ের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার এবং জেলা ক্রীড়া কর্মকর্তা খাদিজা পারভীনসহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় উপস্থিত নবীন ক্রিকেটারদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। তিনি উদীয়মান খেলোয়ারদের ক্রীড়াক্ষেত্রে নিজেদের যোগ্য করে গড়ে তোলার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়াও সভায় জেলা ক্রীড়া সংস্থার নতুন সদস্যদের সঙ্গে আনুষ্ঠানিক পরিচয় পর্ব সম্পন্ন হয়। একই সঙ্গে জেলা স্টেডিয়াম মার্কেটের দোকানভাড়া আদায় এবং নিয়মিত মাসিক ও বার্ষিক সভা আয়োজনের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন