সর্বশেষ

সারাদেশ

কিশোরগঞ্জে মৎস্য খামারের পুকুরে সাবেক পুলিশ সদস্যের মরদেহ

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জ সদর উপজেলার একটি মৎস্য খামারের পুকুর থেকে নাজমুল আলম অনিক (৩৪) নামের সাবেক এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রশিদাবাদ ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ এলাকায় তাঁর নিজস্ব মৎস্য খামার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নাজমুল আলম অনিক

কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ এলাকায় একটি মৎস্য খামারের পুকুরে ভাসমান অবস্থায় সাবেক পুলিশ সদস্য নাজমুল আলম অনিকের মরদেহ পাওয়া গেছে। শুক্রবার (৭ আগস্ট) মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত নাজমুল আলম অনিক ওই এলাকার সিরাজ মিয়ার ছেলে। স্থানীয় বাসিন্দা ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, প্রায় ১২ বছর আগে তিনি পুলিশে যোগ দেন। তবে দুই বছর চাকরি করার পর তিনি পদত্যাগ করে বাড়িতে ফিরে আসেন। এরপর কৃষিকাজে যুক্ত হওয়ার পাশাপাশি কয়েক বছর আগে মাছ চাষ শুরু করেন।

স্বজনেরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে অনিক মৎস্য খামারের পাশে গরুর জন্য ঘাস কাটতে যান। কিন্তু সন্ধ্যার পরও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ নিতে খামারে যান। সেখানে গরুর জন্য কাটা ঘাস এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা আশপাশে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। একপর্যায়ে মৎস্য খামারের পুকুরে জাল ফেলে তল্লাশি শুরু করা হয়। পরে পানিতে আধো ডুবে থাকা অবস্থায় অনিকের মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

৩৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন