সর্বশেষ

সারাদেশ

শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে তাড়িয়ে দিলেন বিএনপি নেতা

মেহেদী হাসান, শরীয়তপুর
মেহেদী হাসান, শরীয়তপুর

বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
শরীয়তপুরে জেলা প্রশাসনের আয়োজিত জুলাই অভ্যুত্থানের সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রনেতা ও জুলাই যোদ্ধাদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। আহত জুলাই যোদ্ধাদের অভিযোগ, পুলিশের সামনেই তাদের মারধর করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বুধবার সকালে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। সেখানে যোগ দিতে গেলে জুলাই যোদ্ধা জাকির হোসেন মিন্টু (আদর) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির হামলার শিকার হন।

আহত জাকির হোসেন মিন্টু জানান, অডিটোরিয়ামে ঢোকার মুখেই সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবরের নেতৃত্বে কয়েকজন তাদের পথ রোধ করে। 'শরীয়তপুরে কোনো জুলাই যোদ্ধা নেই' দাবি করে তাদের ওপর হামলা চালানো হয় এবং মাথায় আঘাত করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়।

ছাত্রনেতা ইমরান আল নাজির অভিযোগ করে বলেন, জেলা প্রশাসকের আমন্ত্রণেই তারা রাষ্ট্রীয় এই অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন। কিন্তু প্রশাসনের সামনেই তাদের লাঞ্ছিত ও মারধর করা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো পদক্ষেপ নেয়নি।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা টিপু মাদবর দাবি করেন, তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে কটূক্তি করায় সেখানে উত্তেজনার সৃষ্টি হয় এবং তর্কাতর্কির একপর্যায়ে তাদের বের করে দেওয়া হয়।

এদিকে জেলা প্রশাসক তাহসিনা বেগম জানিয়েছেন, অনুষ্ঠান চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে এর বাইরে কিছু ঘটে থাকলে তা তদন্ত করে খতিয়ে দেখা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করা হয়নি।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন