সর্বশেষ

সারাদেশ

নড়াইলে জান্নাতুল হত্যা: মাত্র ১১ কর্মদিবসেই আদালতে চার্জশিট দাখিল

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ৩:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলে চাঞ্চল্যকর শিশু জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যা মামলায় মাত্র ১১ কর্মদিবসের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। গত ২০ জুলাই রামচন্দ্রপুর গ্রামে ৫ বছরের এই শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়, যা নিয়ে জেলাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা ময়নাতদন্ত ও ডিএনএ টেস্টের রিপোর্ট হাতে পাওয়ার পর দ্রুততম সময়ে এই তদন্ত প্রতিবেদন জমা দেন।
শিশু জান্নাতুল মাওয়া ও অভিযুক্ত রবিউল শিকদার রবি

নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় একমাত্র অভিযুক্ত রবিউল শিকদার রবির বিরুদ্ধে আদালতে চার্জশিট বা অভিযোগপত্র দেওয়া হয়েছে। মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু নড়াইলের আমলি আদালতে এই চার্জশিট দাখিল করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই বিকেলে প্রতিবেশী রবিউল শিকদার ওরফে রবি শিশু জান্নাতুলকে একা পেয়ে নিজের ঘরে নিয়ে পাশবিক নির্যাতন চালায় এবং শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনার পরদিন ২১ জুলাই নিহত শিশুর বাবা মফিজুর রহমান বাদী হয়ে রবিউলকে একমাত্র আসামি করে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা তৎপর হয়ে ওঠেন। ২১ জুলাই সকাল ৯টার দিকে দত্তপাড়া এলাকা থেকে পেশায় রাজমিস্ত্রি ঘাতক রবিউলকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে ক্ষুব্ধ জনতা। এই নির্মম হত্যাকাণ্ডের পর নড়াইলের সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন এবং মানববন্ধন ও সড়ক অবরোধসহ নানা প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে দ্রুত বিচার দাবি করেন।

তদন্তকারী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু জানান, ঘটনার গুরুত্ব বিবেচনা করে মামলার তদন্তকাজ দ্রুত শেষ করা হয়েছে। ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরপরই সমস্ত আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মাত্র ১১ কর্মদিবসের মধ্যে অভিযোগপত্র জমা দেওয়া সম্ভব হয়েছে। আশা করা যাচ্ছে, এর ফলে ভুক্তভোগী পরিবারটি খুব দ্রুত সময়ের মধ্যে ন্যায়বিচার পাবে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন