সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে ‘গানে গানে জুলাই’ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ১:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাঁথা ও আত্মত্যাগের স্মৃতি স্মরণ করতে মুন্সীগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ‘গানে গানে জুলাই’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় কালেক্টরেট ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এই বিশেষ আয়োজন সম্পন্ন হয়। সুরের মূর্ছনায় নতুন বাংলাদেশের স্বপ্ন এবং বীর শহীদদের অবদানকে এই অনুষ্ঠানের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।

মুন্সীগঞ্জ কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে মঞ্চ অলঙ্কৃত করেন সিভিল সার্জন ডা. সাজেদা বেগম এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ বিল্লাল হোসেন, পিপিএম। এছাড়াও স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী মাহবুবসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই বিপ্লব আমাদের জাতীয় জীবনের সাহস, ন্যায়বোধ ও দেশপ্রেমের এক অবিস্মরণীয় অধ্যায়। এই সাংস্কৃতিক আয়োজন কেবল বিনোদন নয়, বরং বীর শহীদদের আত্মত্যাগের ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি মহৎ ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ।

অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং আহত আন্দোলনকারীদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলোচনা পর্ব শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান ও জুলাই বিপ্লবের স্মরণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

১৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন