সর্বশেষ

জাতীয়

মেট্রোরেলে ‘বোমা’ আতঙ্ক, মেলেনি বিস্ফোরক: ডিএমপি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৯:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পড়ে থাকা দুটি সন্দেহজনক বস্তুকে ঘিরে শনিবার সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা চালায়। পরে জানা যায়, দুটি বস্তুর কোনোটিতেই বিস্ফোরক বা ঝুঁকিপূর্ণ কোনো উপাদান ছিল না।

রাজধানীর গুরুত্বপূর্ণ দুটি মেট্রোরেল স্টেশনের নিচে পরিত্যক্ত বস্তা পড়ে থাকার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। শনিবার মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে একটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকার খবর পেয়ে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়।

ডিএমপি জানিয়েছে, প্রাথমিকভাবে ব্যাগটি এক্স-রে প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা করা হয়। এতে কৌটাসদৃশ একটি বস্তুর ছবি দেখা যায়। বিষয়টি গুরুত্ব দিয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে বিশেষ সরঞ্জামের মাধ্যমে ব্যাগটি পরীক্ষা করা হয়।

পরে ব্যাগ খুলে দেখা যায়, ভেতরে ছিল একটি জর্দার কৌটা ও পান। এতে কোনো বিস্ফোরক, ক্ষতিকর রাসায়নিক বা বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি।

এদিকে তেজগাঁও থানার আওতাধীন ফার্মগেট মেট্রোস্টেশনের নিচে পাওয়া আরেকটি পরিত্যক্ত বস্তা নিয়েও একই ধরনের আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে সিটিটিসির বোম্ব ডিসপোজাল টিম সেখানে গিয়ে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়।

পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যায়, ফার্মগেটের বস্তার মধ্যেও কোনো বিস্ফোরক বা বিপজ্জনক উপাদান ছিল না। পরে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন