সর্বশেষ

জাতীয়

‘আয়নাঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর উত্তরায় র‍্যাব-১ সদর দপ্তরে অবস্থিত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল, যা ‘আয়নাঘর’ নামে পরিচিত, তা পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন বিচারক। তাঁদের সঙ্গে প্রসিকিউশন টিম এবং আসামিপক্ষের আইনজীবীরাও উপস্থিত ছিলেন। এর আগে প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে ট্রাইব্যুনাল এই পরিদর্শনের অনুমতি দেয়।
র‌্যাবের ‘আয়নাঘর’

রাজধানীর উত্তরায় র‍্যাব-১ সদর দপ্তরে অবস্থিত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল বা ‘আয়নাঘর’ শনিবার (১ আগস্ট) পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারকরা।

পরিদর্শনকারী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এ সময় চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার ও তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। পরিদর্শনে আসামিপক্ষের আইনজীবীরাও অংশ নেন।

এর আগে গত ২১ জুলাই প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-১ র‍্যাব, ডিজিএফআই ও ডিবির বিভিন্ন গোপন বন্দিশালা পরিদর্শনের সিদ্ধান্ত দেয়।

প্রসিকিউশনের আবেদনে বলা হয়, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে এসব গোপন বন্দিশালায় বিরোধী মতাদর্শের ব্যক্তিদের আটক রেখে নির্যাতন ও গুমের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের তদন্ত ও বিচারিক কার্যক্রমের অংশ হিসেবেই সংশ্লিষ্ট স্থাপনাগুলো পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়।

এই পরিদর্শনের মাধ্যমে সংশ্লিষ্ট স্থাপনার বাস্তব অবস্থা পর্যবেক্ষণ এবং চলমান বিচারিক কার্যক্রমে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন