সর্বশেষ

জাতীয়

৩ লাখ রোহিঙ্গাকে ফেরাতে মিয়ানমারের সম্মতি: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ৯:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় তিন লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের জান্তা সরকার সম্মত হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে মালয়েশিয়ায় থাকা পাঁচ হাজার রোহিঙ্গাকেও ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমারের সম্মতির কথা জানান তিনি।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ ও মালয়েশিয়া থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গতকাল বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আনোয়ার ইব্রাহিম বলেন, কূটনৈতিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক বজায় রাখার গুরুত্ব রয়েছে। এর ফল হিসেবেই দেশটি বাংলাদেশ থেকে তিন লাখ এবং মালয়েশিয়া থেকে পাঁচ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে।

তিনি বলেন, ‘মিয়ানমারের সঙ্গে ভালো সম্পর্ক রাখা গুরুত্বপূর্ণ। আলোচনার মাধ্যমেই এসব বিষয়ে অগ্রসর হতে হয়। এ ধরনের পরিস্থিতিতে সতর্ক ও বিচক্ষণ কূটনীতি প্রয়োজন।’

মালয়েশিয়ায় থাকা রোহিঙ্গাদের বিষয়ে আনোয়ার ইব্রাহিম কঠোর অবস্থানের কথাও জানান। তিনি বলেন, দেশটিতে রোহিঙ্গাদের কোনো ধরনের বিশৃঙ্খলা বা জনসাধারণের জন্য সমস্যা সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, জনসমাগমস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গাদের আগেও সতর্ক করা হয়েছে। মালয়েশিয়ার আইন মেনে চলতে হবে এবং সড়ক বা জনসমাগমস্থলে এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যাতে সাধারণ মানুষের অসুবিধা হয়।

দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকা রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দাবি উঠলেও এতদিন তা বাস্তবায়ন করা কঠিন ছিল বলে জানান আনোয়ার ইব্রাহিম। তাঁর ভাষ্য, এর অন্যতম কারণ ছিল মিয়ানমারের পক্ষ থেকে তাদের গ্রহণে অনীহা।

তিনি বলেন, অনেকেই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দাবি করেন। কিন্তু মিয়ানমার আগে তাদের নিতে রাজি ছিল না। তাই মানবিক কারণে তাদের নির্দিষ্ট কিছু এলাকায় রাখা হয়েছিল।

আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ায় বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠীকে স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানান এবং দেশের সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার অনুরোধ করেন।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন