সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ৮:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে উৎসবমুখর পরিবেশে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ আয়োজনের লক্ষ্যে জেলা কমিটির এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রস্তুতি সভা

৩০ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। সভায় জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি এবং স্থানীয় ক্রীড়া ও শিক্ষা দপ্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত কর্মকর্তাদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ বিল্লাল হোসেন, পিপিএম, জেলা শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম এবং জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভিন। এছাড়া মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু ও বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ (ইউএনও) ভার্চুয়ালি এই সভায় যুক্ত হন।

সভায় জাতীয় পর্যায়ের এই ফুটবল টুর্নামেন্টটি সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠের নিরাপত্তা ব্যবস্থা, ভেন্যু ব্যবস্থাপনা, খেলোয়াড়দের আবাসন ও দলগুলোর পারস্পরিক সমন্বয়ের মতো গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টন করা হয়।

সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সকলের যৌথ প্রচেষ্টায় এই আয়োজন সফল হবে এবং এটি মুন্সীগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

১৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন