সর্বশেষ

সারাদেশ

গোদাগাড়ীতে ‘জর্জ ডব্লিউ বুশ’-এর বিরুদ্ধে মাদক ও অবৈধ সম্পদের পাহাড় গড়ার অভিযোগ

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ৫:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর গোদাগাড়ীতে বেলাল ওরফে ‘জর্জ ডব্লিউ বুশ’ নামের এক ব্যক্তির বিরুদ্ধে মাদকের কারবার ও অবৈধ সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সুনির্দিষ্ট তথ্য থাকা সত্ত্বেও তিনি এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। তবে অভিযুক্ত বেলাল এসব দাবি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন।

অভিযোগকারীদের দাবি, বেলালের দুই ছেলে হাসান ও স্বপন সরাসরি হেরোইনসহ বিভিন্ন মাদক চক্রের সঙ্গে জড়িত। রাজশাহী থেকে ঢাকা অভিমুখে মাদক পাচারের একটি বড় সিন্ডিকেট তারা নিয়ন্ত্রণ করেন এবং বেলাল এই পুরো কার্যক্রমের মূল তদারককারী হিসেবে নেপথ্যে ভূমিকা রাখেন।

এছাড়া ব্যক্তিগত স্বার্থ হাসিলে বিভিন্ন সংগঠনের নাম ভাঙানো এবং অতীতে পুকুর ইজারা নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে বেলালের বিরুদ্ধে। ঢাকার সাভারে একটি বাসা ভাড়া নিয়ে সেখানেও মাদক সংক্রান্ত কার্যক্রম পরিচালনার তথ্য দিয়েছেন স্থানীয়রা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।

স্থানীয় বাসিন্দারা বেলালের আয়ের উৎসের সঙ্গে তার অর্জিত সম্পদের অসংগতি তুলে ধরেছেন। তাদের দাবি, রাজশাহী ও সিলেটে বেলালের নামে-বেনামে একাধিক ফ্ল্যাট রয়েছে। এর পাশাপাশি প্রায় ৩০ বিঘা কৃষিজমি এবং একটি বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ির মালিকও তিনি। তার এই বিপুল পরিমাণ সম্পদের সঠিক উৎস অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর তদন্ত দাবি করেছেন এলাকাবাসী।

অবশ্য নিজের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন মোহাম্মদ বেলাল। তিনি গণমাধ্যমকে জানান, তাকে সামাজিকভাবে অপদস্ত ও হেয় প্রতিপন্ন করতেই একটি পক্ষ সুপরিকল্পিতভাবে এসব মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তার সব সম্পদ বৈধ উপায়ে অর্জিত বলে তিনি দাবি করেন।

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন