সর্বশেষ

সারাদেশ

সিলেটে ঘর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, অবসরে যাওয়ার কথা ছিল ১ আগস্ট

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ৩:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেট নগরীর বাগবাড়ি এলাকার একটি বাসা থেকে মনোজ কান্তি দাস নামের এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। আগামী ১ আগস্ট থেকে তাঁর অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা ছিল। গত মঙ্গলবার রাতে বন্ধ ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয় এবং প্রাথমিকভাবে স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মনোজ কান্তি দাস (৫৫) সুনামগঞ্জের শাল্লা উপজেলার নারকিলা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশে কর্মরত ছিলেন। গত বছর এক সড়ক দুর্ঘটনায় তাঁর স্ত্রী মারা যাওয়ার পর থেকে তিনি বাগবাড়ি নরসিংটিলা এলাকায় শ্বশুর-শাশুড়ি ও সন্তানদের সঙ্গে বসবাস করে আসছিলেন।

সহকর্মীরা জানান, সোমবার নিয়মিত দায়িত্ব পালন শেষে মনোজ কান্তি রাতে বাসায় ফেরেন। সবার সাথে রাতের খাবার খেয়ে তিনি নিজের ঘরে ঘুমাতে যান। তবে পরের দিন মঙ্গলবার সারাদিন তাঁর কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে রাতে তারা পুলিশে খবর দিলে ফায়ার সার্ভিসের সহায়তায় ঘরের দরজা ভেঙে মেঝে থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মঈনুল জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধারের সময় তাঁর নাক দিয়ে রক্ত ঝরছিল। ধারণা করা হচ্ছে, তিনি ঘুমের মধ্যে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন