সর্বশেষ

সারাদেশ

খুলনায় স্কুলছাত্র রিহাদ হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ২:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনায় ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্র মো. রিহাদ হোসেন হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নাজমুস শাহাদাত বহুল আলোচিত এই হত্যা মামলার রায় ঘোষণা করেন। একই সাথে রায় ঘোষণাকালে আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস দেওয়া হয়েছে।
আদালত

সাজাপ্রাপ্ত যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— রাজু শেখ ওরফে গাংগুয়া, শামীম ওরফে সবুজ মোড়ল, নুর আলম সিদ্দিক ওরফে কলিন্স ওরফে বাদশা এবং জয়ন্ত। সশ্রম কারাদণ্ডের পাশাপাশি আদালত তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন, যা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

এ মামলায় অপরাধের সংশ্লিষ্টতা থাকায় আবুল কালাম আজাদ নামের অপর এক আসামিকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে, ঘটনার সাথে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় সোহাগ তালুকদার, শামীম হোসেন ও শহিদুর রহমান ওরফে শাওনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৬ ডিসেম্বর সন্ধ্যায় খুলনার রায়েরমহল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র রিহাদ হোসেন তার বাবার ইজিবাইক নিয়ে যাত্রী বহনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল। এরপর কয়েকজন যাত্রীবেশে ঘাতক তার ইজিবাইকটি ভাড়া করে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে রিহাদ আর বাড়ি ফিরে আসেনি।

সন্ধান না পেয়ে নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে আড়ংঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। পরবর্তীতে ৯ ডিসেম্বর ডুমুরিয়া উপজেলার পঞ্চু খাল থেকে একটি অজ্ঞাত পরিচয় মরদেহ উদ্ধার করা হলে, গণমাধ্যমে সেই খবর দেখে হাসপাতালে গিয়ে রিহাদ হোসেনের মরদেহ সনাক্ত করেন স্বজনরা। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল। এই ঘটনায় ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন রিহাদের চাচা শেখ জাহাঙ্গীর।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন