সর্বশেষ

জাতীয়

মিরপুরে দেয়াল ধস: যৌথ তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ২:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর মিরপুর-২ এলাকায় মিরপুর কলেজের সীমানাপ্রাচীর ধসে দুইজনের মৃত্যু ও ছয়জন আহত হওয়ার ঘটনায় যৌথ তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রাজউক, গণপূর্ত বিভাগ ও ডিএনসিসির প্রতিনিধিদের নিয়ে গঠিত এই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানায়, মিরপুর কলেজের দেয়াল ধসের ঘটনায় রাজউক, গণপূর্ত বিভাগ ও সিটি করপোরেশনের সদস্যদের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দেয়াল নির্মাণে ত্রুটি ছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০১৪ সালে নির্মিত দেয়ালটিতে প্রয়োজনীয় নির্মাণমান অনুসরণ করা হয়নি।

তিনি আরও বলেন, দেয়ালটিতে রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট (আরসিসি) ব্যবহার না করে কেবল ইটের গাঁথুনি দিয়ে নির্মাণ করা হয়েছিল। ফলে কাঠামোটি দুর্বল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত ধসে পড়ে এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

ডিএনসিসির প্রশাসক জানান, ভবিষ্যতে একই ধরনের দুর্ঘটনা এড়াতে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অবশিষ্ট দেয়ালগুলো প্রয়োজনীয় মান বজায় রেখে পুনর্নির্মাণ বা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।

আহতদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁদের আর্থিক সহায়তার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি সরকারের নির্দেশনা অনুযায়ী আহতদের হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

দুর্ঘটনাস্থল পরিদর্শনের সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, ডিএনসিসির প্রধান প্রকৌশলী এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন