সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৭

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ৪:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর মাধবদীতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি ও মো. শাহজাহান নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় জড়িত ৭ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ এক সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত টাকা উদ্ধার করা হয়েছে এবং তাদের মধ্যে ৩ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তদন্তকারী পুলিশ কর্মকর্তারা জানান, গত ১৮ জুলাই ভোররাতে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী গ্রামে সৌদিপ্রবাসী মিলনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতদের বাধা দিতে গেলে তাদের ধারালো অস্ত্রের আঘাতে মিলনের বড় ভাই মো. শাহজাহান নিহত হন। এ সময় নিহত শাহজাহানের চাচা মো. সুরুজ মিয়া ডাকাতদের হামলায় গুরুতর জখম হন। ডাকাত দল ওই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।

ঘটনার পর মাধবদী থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ও ডিবি পুলিশের একাধিক টিম তদন্তে নামে। উন্নত তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ঘটনার ৯ দিনের মাথায় জড়িত সাতজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতির লুণ্ঠিত মালামালের অংশ হিসেবে নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন জুবায়ের হোসেন (২০), আশিক আহমেদ (২৩), মোজাহিদ রহমান অপু (২২), মো. সুজন মিয়া (২৫), মো. ফারুক মিয়া (৩০), রোমান (২৮) ও মো. হৃদয় মিয়া (২২)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত চক্রের সদস্য এবং ইতিপূর্বেও বিভিন্ন ডাকাতি ও হত্যা মামলার আসামি ছিলেন। লুণ্ঠিত বাকি মালামাল উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন