সর্বশেষ

জাতীয়

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে বাংলাদেশে বাড়তি প্রভাব নেই: ডা. জাহেদ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ১১:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে অতিরিক্ত কোনো শুল্ক আরোপ করেনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠানকে গ্যাস সংযোগ দেওয়া হবে না। এছাড়া ব্রিকসে যোগদান, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা এবং শাপলা চত্বরের ঘটনার বিচার নিয়েও সরকারের অবস্থান তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, যুক্তরাষ্ট্র ১০ শতাংশ শুল্ক আরোপের যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে বাংলাদেশের ওপর নতুন কোনো অতিরিক্ত শুল্ক যুক্ত হচ্ছে না। ফলে এ বিষয়ে উদ্বেগের কোনো নতুন কারণ তৈরি হয়নি।

তিনি জানান, প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ব্রিকসসহ বিভিন্ন বহুপাক্ষিক আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণের চেষ্টা করবে বিএনপি নেতৃত্বাধীন সরকার।

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে মামলা করা হচ্ছে না বলেও জানান তিনি। তার ভাষ্য, রাষ্ট্রপতির দায়িত্বে থাকা অবস্থায় সরকারি দায়িত্ব পালনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকাণ্ডের জন্য মামলা করার সুযোগ নেই। তবে দায়িত্ব গ্রহণের আগে বা দায়িত্ব শেষ হওয়ার পর কোনো অপরাধের অভিযোগ থাকলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব।

জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমান সংকট দীর্ঘদিনের নীতিগত সিদ্ধান্তহীনতার ফল। সরকারের দাবি, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন কোনো শিল্পকারখানায় গ্যাস সরবরাহ করা হবে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, অতীতে জ্বালানি খাতে প্রয়োজনীয় উদ্যোগের অভাব এবং গ্যাস উত্তোলনে কার্যকর পদক্ষেপ না নেওয়ার কারণে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি দাবি করেন, ওই সময় পুলিশ ৫৬ এসকেএস রাইফেল থেকে ৭.৬২ মিলিমিটার গুলি ব্যবহার করেছিল। পাশাপাশি তিনি বলেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচন নিয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার মতে, ওই নির্বাচনের বিষয়ে বিচারিক প্রক্রিয়া না হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা অসম্পূর্ণ থেকে যাবে।

শাপলা চত্বরের ঘটনা নিয়েও সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, যে-ই আইন ভঙ্গ করে থাকুক না কেন, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সরকার এ ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনা হবে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন