সর্বশেষ

সারাদেশ

শেষ পর্যন্ত সত্য প্রতিষ্ঠিত হবে : আইভী, মামলায় আদালতে হাজিরা

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জ সদর থানায় দায়ের করা পুলিশের গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। শুনানি শেষে আদালত ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় তাঁর পরিবর্তে আইনজীবীর মাধ্যমে পরবর্তী হাজিরার আবেদন মঞ্জুর করেছেন।
সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সদর থানায় দায়ের করা পুলিশের গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা দেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

শুনানি শেষে আইভীর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, তাঁর মক্কেল দীর্ঘদিন কারাবন্দি ছিলেন এবং বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। এ ছাড়া সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারার আওতায় ব্যক্তিগত হাজিরার পরিবর্তে আইনজীবীর মাধ্যমে আদালতে উপস্থিত থাকার অনুমতি চেয়ে আবেদন করা হয়।

আদালত আবেদনটির ওপর পূর্ণাঙ্গ শুনানি শেষে তা মঞ্জুর করেন। এর ফলে মামলার চার্জশিট দাখিল এবং বিচারিক আদালতে স্থানান্তরের আগ পর্যন্ত ডা. সেলিনা হায়াৎ আইভীর পরিবর্তে তাঁর আইনজীবী আদালতে হাজিরা দিতে পারবেন।

তবে আদালত উল্লেখ করেছেন, মামলার বিচার কার্যক্রম শুরু হলে এবং সাক্ষ্যগ্রহণের পর্যায়ে আসামিকে ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত থাকতে হবে।

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। তাঁর ভাষ্য, তিনি সব সময় নারায়ণগঞ্জে হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে মামলা হওয়ায় তিনি বিচার প্রক্রিয়ার ওপর আস্থা রাখছেন এবং শেষ পর্যন্ত সত্য প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন