সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ১১:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাব পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় জেলার সামগ্রিক উন্নয়ন, সুশাসন ও আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা করেন তিনি। গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি গঠনমূলক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।
প্রেস ক্লাব পরিদর্শন করলেন জেলা প্রশাসক

সোমবার (২৭ জুলাই) প্রেস ক্লাব পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা এবং সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক জেলার চলমান ও সম্ভাব্য বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করেন। বিশেষ করে সুষ্ঠু নির্বাচন পরিচালনা, মাদক বিরোধী অভিযান জোরদার করা, অবৈধ বালুমহাল বিলুপ্তকরণ এবং জেলার সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করার বিষয়ে প্রশাসনের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা জেলার বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। জেলা প্রশাসক এসব প্রস্তাব মনোযোগ দিয়ে শোনেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর সমন্বয় ও সহযোগিতার আশ্বাস দেন

পরিদর্শনকালে সাংবাদিকদের কল্যাণে প্রেস ক্লাবের পার্শ্ববর্তী খাসজমি বন্দোবস্ত এবং ক্লাবের বহুতল ভবন নির্মাণ ও আধুনিকায়নে আর্থিক বরাদ্দ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু ও সাধারণ সম্পাদক গোলজার হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

১৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন