সর্বশেষ

সারাদেশ

বাকৃবিতে বিনামূল্যে ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেবা পেলেন প্রান্তিক মানুষ

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ১২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রান্তিক কৃষক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য দিনব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সিআরপি ও সাইক গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত এই বিশেষ ক্যাম্পের মাধ্যমে স্থানীয় সুবিধাবঞ্চিত রোগীরা আধুনিক পুনর্বাসন চিকিৎসা লাভ করেন।

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সোমবার এক ব্যতিক্রমী স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি সম্পন্ন হয়েছে। সিআরপি (CRP) ও সাইক (SAIC) যৌথভাবে এই 'বিনামূল্যে ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন চিকিৎসা' শিবিরের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের 'বাউএক' চাষী ভবনে সকাল সাড়ে ১০টায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

চিকিৎসা ক্যাম্পে উপস্থিত বিশেষজ্ঞরা জানান, আধুনিক চিকিৎসা বিজ্ঞানে কেবল ওষুধনির্ভরতা কমিয়ে বৈজ্ঞানিক ব্যায়াম ও পুনর্বাসন পদ্ধতির মাধ্যমে শারীরিক কার্যক্ষমতা ফিরিয়ে আনা সম্ভব। সিআরপি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে এই সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এবারের আয়োজনে এলাকার প্রায় ৪০ জন দরিদ্র ও প্রান্তিক মানুষ সরাসরি বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টদের কাছ থেকে চিকিৎসাসেবা ও পরামর্শ গ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইক গ্রুপের চেয়ারম্যান আবু হাসনাত মো: ইয়াহিয়া, বাউএক-এর পরিচালক প্রফেসর ড. ইফফাত আরা মাহজাবীন এবং বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক। এছাড়া ঢাকা সাইক মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রিন্সিপাল ডা: মো: মঞ্জুর রহমান, সিআরপি বাকৃবি কেন্দ্রের ম্যানেজার রাফিউল করিম এবং বাকৃবির ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: জহিরুল আলমসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন