ভোলাহাটে র্যাবের বড় অভিযান: ২২৮ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২
সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ৯:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে র্যাব-৫ এর একটি বিশেষ অভিযানে ২২৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ভোরে উপজেলার পলাশতলা এলাকা থেকে এই মাদক চক্রের সদস্যদের আটক করা হয়। সীমান্ত এলাকা থেকে মাদক এনে দেশের বিভিন্ন স্থানে পাচার করাই ছিল এদের মূল লক্ষ্য।
র্যাব-৫, রাজশাহীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোলাহাট থানার গোহালবাড়ী ইউনিয়নের পলাশতলা এলাকায় এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহভাজন দুজনকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে চোরাপথে মাদক এনে চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে কেনাবেচা করে আসছিল। এই সংঘবদ্ধ চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে। সীমান্তে মাদক চোরাচালান বন্ধে র্যাবের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
১২১ বার পড়া হয়েছে